Message From Principal
বর্তমানে তথ্য-প্রযুক্তিতে দেশ বেশ এগিয়ে চলেছে। যুগের সাথে সাথে তাল মিলিয়ে পাঠদানের পদ্ধতিও দিনে-দিনে বদলে যাচ্ছে। শ্রেণী শিক্ষা-কার্যক্রম সহ পাঠদানের বিভিন্ন বিষয়ে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরো বেশী গতিশীল করা সম্ভব। সনাতনী পাঠদান পদ্ধতির চেয়ে প্রযুক্তি নির্ভর পাঠদান পদ্ধতি শিক্ষার্থীদের কাছে আরো বেশী গ্রহণযোগ্য ও কার্যকর। পাঠদানের পদ্ধতিকে আরো বেশী প্রযুক্তি নির্ভর করতে অত্র কলেজের ওয়েবসাইটটি প্রকাশ করা হলো। এখানে শিক্ষক-শিক্ষার্থীকে এক প্লাটফর্মে দাঁড় করিয়ে আরো বেশী কার্যকর ভাবে শিক্ষা-কার্যক্রমকে বিস্তৃত করার প্রচেষ্টা গ্রহণ করা হবে।
মোঃ মিজুনুর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজিপুর মহিলা কলেজ পত্নীতলা, নওগাঁ।







