History
১৯৯৫ ইং সালে অত্র কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক জনাব মোঃ আতাউর রহমান চৌধুরী ও ভূগোল বিষয়ের প্রভাষক জনাব কাজী আব্দুর রশিদ সহ এলাকার গণমান্য ব্যক্তি বর্গের প্রচেষ্টায় এবং ডাঃ আবু ওবায়দা ও ডাঃ মোঃ শামসুল আলম এর সহযোগিতায় কলেটি প্রথমে ভাড়া করা বাড়ীতে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৬ সালে আলহাজ্ব নূর আলম খাদেমুল ইসলাম এর দানকৃত ৬৮ শতাংশ জমির উপর ভবন নির্মাণ পূর্বক কলেটি স্থানান্তরিত হয়। ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে ছাত্রী ভর্তির অনুমতি, ২৯/০৫/১৯৯৬ তারিখে একাডেমিক স্বীকৃতির পর ২৪/০৪/২০০০ ইং তারিখে এম পি ও ভুক্ত হয়। বর্তমানে কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানিবকবিভাগ এবং বিএ, বিএসএস কোর্সসহ স্নাতক (সম্মান) শ্রেনিতে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান কোর্স চালু রয়েছে।







